গলাচিপায় মহিলাসহ ১১ জুয়াড়ি আটক
সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় অভিযান চালিয়ে মহিলাসহ ১১জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শহরের পৌরসভার ২নং ওয়ার্ডের কাঠপট্টি এলাকায় বেড়িবাঁধের ওপর সত্য নারায়ন দেবনাথের বাসা ভাড়া নেন জিবি বেগম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বৃহস্পতিবার গভীর রাতে জিবি বেগমের বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় জুয়ার সামগ্রীসহ হাতে নাতে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- জিবি বেগম, বাবুল ভূইয়া, টিটোন মিয়া, শাহাবুদ্দিন হাং, লালু নাইয়া, ফেরদৌস গাজী, বশির খলিফা, মোশারেফ হোসেন, খলিলুর রহমান ও দেলোয়ার হোসেন। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। তাদেরকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed