Main Menu

সুনামগঞ্জ জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ২৫ মাস পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মার্চ) রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে ১১ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সম্পাদক ও ৩ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন বলে জানিয়েছেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।

কমিটির সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট। সহ-সভাপতিদের মধ্যে রয়েছে- মুহিবুর রহমান মানিক এমপি, অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা এমপি, সিদ্দিক আহমদ, সাবেক পিপি শফিকুল আলম, পিপি ড. খায়রুল কবীর রুমেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবণী মোহন দাস, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল কাসেম।

ঘোষিত কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন- অ্যাডভোকেট নান্টু রায়, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।

কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন- শংকর দাস, সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ।

এছাড়া কমিটিতে রয়েছেন- আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, প্রচার সম্পাদক গোলাম সাবেরীন সাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু।

জেলা আ’লীগের সভাপতি মতিউর রহমান বৃহস্পতিবার রাত আড়াইটায় মুঠোফোনে জানান, পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে শনিবার জানানো হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি জেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মতিউর রহমান সভাপতি ও ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুই বছর এক মাস পর বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

Share





Related News

Comments are Closed