ঢাকায় গেছেন ড. জাফর ইকবাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একদিন অবস্থানের পর ঢাকায় গেছেন জনপ্রিয় লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল। বৃহস্পতিবার বেলা ১টা ২৫মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সিলেট ত্যাগ করেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। নভোএয়ারের ওই বিমানে করে ড. জাফর ইকবালের স্ত্রী ড. ইয়াসমিন হক এবং এ দম্পতির মেয়ে ইয়েশিম ইকবালও ঢাকা গেছেন বলে সূত্র নিশ্চিত করেছে।
এর আগে শিক্ষক-শিক্ষার্থীসহ সিলেটবাসীর সাথে দেখা করতে বুধবার দুপুরে সিলেট এসে পৌঁছান তিনি। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে কড়া পুলিশী নিরাপত্তায় বেলা দেড়টায় তিনি সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার বাসায় যান। পরে বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে ‘সাদাসিধে কথা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল নামের এক দুষ্কৃতকারী। হামলায় তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওইদিনই ঢাকা সিএমএইচে হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তার চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed