নবীগঞ্জে ট্রাক্টর খাদে পড়ে শ্রমিকের মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলায় ট্রাক্টর খাদে পড়ে জহুর আলী(৬০) নামে এক বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলা বাজারস্থ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে ।
নিহত জহুর আলী সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের চান্দ আলীর পুত্র, পারিবারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।
জানা যায়, উপজেলার বাংলা বাজার থেকে নবীগঞ্জ গামী একটি ট্র্যাক্টর বাংলাবাজারস্থ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছা মাত্রই নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ওই ট্রাক্টরে থাকা বৃদ্ধ শ্রমিক জহুর আলী ঘটনাস্থলেই চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed