ছাতকে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ ছাতকে দিন-দুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে শহরের কালীবাড়ি রোডের জনতা ব্যাংকের নিচে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের ফারুক মিয়ার পুত্র আশরাফ উদ্দিন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলমের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন আশরাফ উদ্দিন। বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীক কাজে জনতা ব্যাংক ছাতক শাখা থেকে ৭ লক্ষ টাকা উত্তোলন করেন আশরাফ উদ্দিন। উত্তোলিত টাকা একটি শপিং ব্যাগে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে সড়কে আসা মাত্রই ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ব্যাগসহ সাকুল্য টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের হামলায় আশরাফ উদ্দিন আহত হলে তাকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed