সিলেট ক্লাবে জাতীয় পর্যায়ের পুল টুর্নামেন্ট শুরু ২২ মার্চ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০১৫ সালে জাতীয় পর্যায়ের পুল টুর্নামেন্ট আয়োজনের পর সিলেট ক্লাব লিমিটেড এবার আরোও বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছে স্বাধীনতা দিবস পুল টুর্নামেন্ট’১৮। আগামি ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। সবার জন্য উন্মুক্ত এই টুর্নামেন্টে দুই হাজার টাকা এন্ট্রি ফিস প্রদানের মাধ্যমে প্রতিযোগিকে নাম তালিকাভুক্ত করতে হবে ১৮ মার্চের মধ্যে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের পুল খেলোয়াড়রা নাম তালিকাভুক্ত করেছেন। টুর্নামেন্টে প্রথম স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে দেয়া হবে এক লক্ষ টাকা প্রাইজমানি। এছাড়া দ্বিতীয়, তৃতীয় অধিকারী খেলোয়াড়গণকে ট্রফির সাথে যথাক্রমে ৫০ হাজার টাকা, ২৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। আর চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী খেলোয়াড় পাবেন ১০ হাজার টাকা করে জনপ্রতি। সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বুধবার দুপুরে সিলেট বিমানবন্দর বাইপাস রোডস্থ বড়শালায় সিলেট ক্লাব কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট ক্লাব লিমিটেড এর স্পোর্টস অ্যান্ড কালচার মেম্বার বিজয় কুমার দাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্ট মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। এদিন অনুষ্ঠানে আগত অতিথি ও খেলোয়াড়বৃন্দের জন্য সাংস্কৃতিক অনুষ্টান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট হাসিন আহমদ, মেম্বার এডমিন মুফতি তাহের আহমদ, মেম্বার ফাইন্যান্স ওলায়েত হোসেন, মেম্বার এন্টারটেইনমেন্ট মাশরুফ আহমেদ মাসুক, মেম্বার রিক্রিয়েশন আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহŸায়ক আবু সুফিয়ান চৌধুরী।
টুর্নামেন্ট সংক্রান্ত যেকোন প্রয়োজনে ক্লাব অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed