সিলেটে ২দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু কাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ”-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের নিকট পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৪-১৫ মার্চ সিলেট জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিবার পরিকল্পনা মেলা।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, সিলেট এবং জেলা প্রশাসন, সিলেটের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ মেলার স্থান নির্বাচন করা হয়েছে সিলেট নগরীর মাছিমপুর উপশহর পয়েন্টের সীমান্তিক কমপ্লেক্সে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
সরকারি এবং বেসরকারি সংস্থা সমূহের সক্রিয় অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বিতর্ক ও উপস্থিত রচনা প্রতিযোগিতা এবং পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতাদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়া মেলায় আগত দর্শনাথীদের জন্য বিভিন্ন সংস্থার স্টলসমূহে বিনামূল্যে গর্ভবতী মহিলাদের নিয়মিত চেকআপ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক তথ্য ও চিকিৎসাসেবা প্রদান করা হবে।
মেলার উদ্ভোধন করবেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।
মেলা পরিদর্শনের জন্য পরিবার পরিকল্পনা বিভাগ, সিলেট এবং জেলা প্রশাসন, সিলেটের পক্ষ থেকে সর্বসাধারণকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed