বিশ্বনাথে তিন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে গাঁজাসহ তিন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে ৩ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে বিশ্বনাথের পূর্ব চান্দসির কাপন গ্রামের মৃত শাহেদ আলীর স্ত্রী দুবরাজ বেগম (৬০), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী মর্জিনা আক্তার ওরফে সিমা (২৫) এবং একই গ্রামের শাহ আলমের স্ত্রী তৌহিদা বেগম (৪০)।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল রোববার রাত সোয়া ১০টার দিকে বিশ^নাথ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিশ^নাথ থানাধীন পূর্ব চান্দসির কাপন গ্রাম থেকে গাঁজাসহ তিন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তারা দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অগোচরে মাদক সেবনকারীদের মধ্যে গাঁজা বিক্রয় করে আসছিল। এছাড়াও দেশের যুব সমাজের নিকট বিভিন্ন ধরণের নেশাজাতীয় মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উদ্ধারকৃত গাঁজাসহ ও গ্রেফতারকৃত আসামীদেরকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed