বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সৌদি প্রবাসীর স্ত্রী নূর জাহান সিদ্দিকা রিমা (২৫) নামের এক সন্তানের জননীর গলায় ওড়না পেছানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের শাবান টেংরা গ্রামের জালাল হোসেনের স্ত্রী। নিহতের চার বছর বয়সি এক ছেলে সন্তান রয়েছে। ১২ মার্চ সোমবার সকালে তিনি ঘুম থেকে না উঠায় পরিবারের অন্য সদস্যরা তাকে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করেন। এতে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে তাকে নিজ রুমে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed