কাতারে ছুরিকাঘাতে কুলাউড়ার যুবক নিহত
প্রবাস ডেস্ক: কাতারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক যুবক খুন হয়েছেন। নিহত আফছার উদ্দিন চৌধুরী রাজু (২৯) কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের মো. আব্দুল আউয়াল চৌধুরীর একমাত্র ছেলে।
রাজুর বাবা আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, কাতারে সিআইডি পুলিশে কর্মরত ছিলেন আফছার উদ্দিন চৌধুরী রাজু। গত ৯ মার্চ শুক্রবার রাতে কাতার সিআইডি পুলিশের সাথে এক অপারেশনে গিয়ে নাইজেরিয়ান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।
নিহতের চাচাতো ভাই রাকিব চৌধুরী জানান, রাজুর লাশ কাতারের দোহায় হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সময় রাজুর সঙ্গে থাকা আহত কাতারের আরও তিন পুলিশকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed