Main Menu

সিলেট নগরীতে ৩টি দোকানে আগ্নিকান্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তালতলা এলাকার মাছুদিঘীর পাড়ে ৩টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে উমান রেফ্রিজারেশনের ৩টি দোকান, জিনান মটরস ও নজমূল রেফ্রিজারেশন। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উমান রেফ্রিজারেশন নামের দোকানে আসরের নামাযের পর আগুনের সূত্রপাত হয়। পরে সে আগুন রেফ্রিজারেটর মেরামত কাজের জন্য রাখা গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়ে। সাথে সাথে তা আরো কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা প্রণয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়।

Share





Related News

Comments are Closed