বালাগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বালাগঞ্জ উপজেলা সদরের তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
এই ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে ধর্ষনের ঘটনার সাথে জড়িত দুই যুবকের নাম উল্লেখ করে শনিবার (১০ মার্চ) রাতে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩।
মামলায় অভিযুক্তরা হলেন- উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের সিরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশিক মিয়ার ছেলে আরিফ (১৯) ও তার বন্ধু হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের উপেন্ড দাসের ছেলে বর্তমানে বালাগঞ্জ সদরস্থ নবীনগরের ছবির মিয়ার বাসার ভাড়াটে রুমন দাশ (১৭)।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রীর পিতা পেশায় একজন বাবুর্চি। তিনি পারিবার নিয়ে বালাগঞ্জ সদরস্থ চাঁনপুর গ্রামে বসবাস করছেন। শনিবার সকালের দিকে ওই স্কুল ছাত্রী স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে ধর্ষক আরিফ স্কুল ছাত্রীকে বন্ধুু রুমনের বাসায় নিয়ে দুই বন্ধু মিলে কয়েক দফা ধর্ষণ করে। ছাত্রীটি পরে বাড়িতে এসে অভিভাবকদের বিষয়টি খুলে বলে। খবর পেয়ে বালাগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসি সেন্টার(ওসিসি)-এ ভর্তি করে।
এসময় ধর্ষনের ভিডিও মোবাইলে ধারণ করে ধর্ষকরা। স্কুল ছাত্রীর বরাত দিয়ে তার মা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ধর্ষকরা ভয় দেখিয়ে আমার মেয়েকে ধর্ষন করে ধর্ষনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বলে তারা আমার মেয়েকে হুমকি দিয়েছে।
বালাগঞ্জ থানার ওসি এসএম জালাল উদ্দিন বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতার করতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, গত বছর বালাগঞ্জ ডিগ্রী কলেজের এক ছাত্রকে ছুরিকাহত করার অভিযোগে ধর্ষন মামলায় অভিযুক্ত আরিফ ও রুমনের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় মামলা হয়েছিল, মামলাটি বিচারাধীন রয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed