কক্সবাজারে ৩৯ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে কাজের যথাযথ অনুমতি ছাড়া রোহিঙ্গাদের নিয়ে কাজ করায় ৩৯ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। রোববার (১১ মার্চ) সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উচ্চ বালিকা বিদ্যালয় গেট থেকে তাদের আটক করা হয়েছে।
সেখানে চেকপোস্টে রোহিঙ্গা শিবির অভিমুখী বিদেশি এনজিওদের গাড়ি তল্লাশি করে এই ৩৯ জন বিদেশিকে আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের আটকের কথা নিশ্চিত করে জানিয়েছেন, ‘তাদের পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
জানা গেছে, ট্যুরিস্ট ও বিজনেস ভিসা নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন এনজিওর হয়ে কাজ করছেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া থেকে ১১ বিদেশি নাগরিককে আটক করে র্যাব। পরে শর্তসাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed