Main Menu

ফয়জুলের ভাইকে জালালাবাদ থানায় হস্তান্তর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে ফয়জুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তার ভাই এনামুলকে শুক্রবার রাতে জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তরের পর তারা দুই ভাই ছাড়াও তার মামা ফজলুর রহমান, বাবা হাফিজ আতিকুর রহমান এবং মা মিনারা বেগমকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মুহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, এনামুলকে পুলিশের কাছে হস্তান্তরের পর তাকে এবং তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে ফয়জুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
শুক্রবার রাতে এনামুলকে জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে উদ্ধারকৃত ফয়জুলের ট্যাব ও মোবাইল ফোনও জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত ৩ মার্চ শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল (২৫)।

Share





Related News

Comments are Closed