Main Menu

জামিনে মুক্ত জৈন্তাপুর আ’লীগের সেক্রেটারি লিয়াকত আলী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তামাবিল চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী জামিনে মুক্তি লাভ করেছেন। বুধবার সিলেট জেলা জজ আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
শ্রীপুর পাথর কোয়ারীতে প্রবাসী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি সহ আরো ৩১ জন আসামী গত ২৫ জানুয়ারি আদালতে হাজিরা দিতে গেলে জামিন আবেদন না মঞ্জুর করে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে। এই মামলায় ৪ ফেব্রুয়ারি হাজিরা দিতে গেলে আরো ৩০ জন আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
গত কয়েক তারিখে আদালত অনেকের জামিন আবেদন মঞ্জুর করা হলেও তিনি প্রায় দেড় মাস হাজতে থাকার পর অবশেষ জামিনে মুক্তি লাভ করেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এ সময় তাকে কারাগরের সামনে দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে অভিনন্দন জানান।

Share





Related News

Comments are Closed