সিলেটে সংঘর্ষে নিহত ২জনের দাফন সম্পন্ন, এলাকা পুরুষশুন্য
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দুই নেতা-কর্মীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে পৃথক নামাজে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
এদিকে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় বরইকান্দির ১০ নম্বর রোড অনেকটা নারী-পুরুষ শুন্য হয়ে পড়েছে।
তুচ্ছ ঘটনা নিয়ে গত মঙ্গলবার সকালে বরইকান্দি এলাকার ১০ নং রোডের বাসিন্দা আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল ওদুদ আলফু মিয়া এবং ৩নং রোডের বাসিন্দা গৌছ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বরইকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, বরইকান্দি ৩নং রোডের মৃত শফিক মিয়ার পুত্র বাবুল আহমদ (৪০) ও সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি, একই এলাকার মৃত জমসিদ আলীর ছেলে মাসুক মিয়া (৫০) নিহত হন। আহত হন অর্ধ শতাধিক লোক।
পুলিশের একটি সূত্র জানায়, নিহত দুজনের দাফন কাফনের পর এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় এখনো মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed