রাবি ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবি ছাত্রজোটের
উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুশীলন নাট্যদলের কর্মী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মঈনুল ইসলামকে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। সমাবেশ থেকে মারধরকারী ছাত্রলীগ নেতাকে বহিস্কারের দাবি জানান তারা।
বুধবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সমাবেশে রাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল বলেন, ‘কোনো ইস্যু ছাড়াই মঈনুলকে মারধর করেছে চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা। এর আগেও ওই ছাত্রলীগ নেতা সাংবাদিক আরাফাতকে মারধর করেছিল। ওই চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিস্কার করতে হবে। মঈনুলের শারীরিক অবস্থার অবনতি ও চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন তার ব্যয় প্রসাশন ও ছাত্রলীগকে বহন করতে হবে।’
বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফিদেল মনির বলেন, ‘মঈনুলের কী অপরাধ ছিলো, তার উপরে যে হামলা করেছে সে ছিলো তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর মঈনুল চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তৃতীয় বর্ষের শিক্ষার্থীকে আপনি না বলায় তাকে মারধর করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে?’
ছাত্র ফেডারেশন রাবি শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মোড়লের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফিদেল মুনির, ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিঠুন চন্দ্র মহন্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আল-আমিন তারেক প্রধান।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে মঈনুলকে মারধর করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাংবাদিক পেটানোর ঘটনায় হত্যাচেষ্টা মামলার আসামী মাহমুদুর রহমান কানন।
এর আগে গত বছরের ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস ভাঙচুরের ছবি তোলার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দ্য ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রহমানকে মারধর করে ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান কানন। ওই ঘটনায় কাননকে বহিষ্কার করা হলেও কয়েক মাস পর কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed