Main Menu

ড. জাফর ইকবালকে ঢাকায় সম্মিলিত হাসপাতালে ভর্তি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে। শনিবার রাত ১০টা ৩১ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশ্যে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এনে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিমানবাহিনীর নিয়ন্ত্রণাধীন পুরনো বিমানবন্দরে পাঠানো হয়। সেখান থেকে জাফর ইকবালকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী এক তরুণ। এরপর তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code