ড. জাফর ইকবালের ওপর হামলাকারীর পরিচয় মিলেছে, চাচা-মামা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর পরিচয় সনাক্ত হয়েছে। তার নাম ফয়জুর রহমান ওরফে ফয়জুল (২৫)। তার মূল বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার কলিয়ারকাপন গ্রামে।তার পিতার নাম মাওলানা আতিকুর রহমান। ফয়জুর রহমান বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। ঘটনার পরপরই শেখপাড়ার বাসাটি তালাবদ্ধ করে ফয়জুলের পরিবারের সদস্যরা চলে গেছেন।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম হামলাকারীর নাম ফয়জুর বলে জানান। এর বাইরে তিনি আর কোন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে, তিনি বলেন, তার সম্পর্কে আরো খোঁজ খবর নেয়া হচ্ছে।
শনিবার সন্ধ্যা থেকে ফয়জুরের শেখপাড়ার বাসাটি তালাবদ্ধ রয়েছে। কুমারগাঁও বাসস্টেশনের দুজন প্রত্যক্ষদর্শী এদিন শনিবার সন্ধ্যায় ফয়জুলের পরিবারের সদস্যদের একসঙ্গে চলে যেতে দেখেছেন। তাঁরা কোথায় যাচ্ছেন জানতে চাইলে বলেন, মেডিকেলে যাচ্ছি।
অন্য একটি সূত্র জানায়, পরিচয় সনাক্ত হওয়ার পর হামলাকারীর সিলেট শহরতলীর বাসায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে।
এদিকে, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল ইসলাম ওরফে ফয়জুলের চাচা এবং মামাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিন।
শনিবার রাতে ফয়জুলের গ্রামের বাড়ি দিরাইয়ের কলিয়ারকাপনে অভিযান চালিয়ে তার চাচা আব্দুল কাহ্হারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব। এর আগে শনিবার রাতে সিলেট শহরতলীর শেখপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ফয়জুলের মামা মখলিছুর রহমানকে। তিনি সুনামগঞ্জ জেলার কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক। টুকেরবাজার ইউনিয়নের সদস্য গিয়াস উদ্দিন জানান, রাতে ফয়জুলের মামাকে জিজ্ঞাসাবাদের জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী আটক করে।
আটক ফয়জুলকে চিকিৎসার জন্য সিলেট সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে বিভিন্ন বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়েছে।
এদিকে, ড. জাফর ইকবালের হামলাকারী আটক ফয়জুলকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল সিলেটে আসছে।
গতকাল শনিবার বিকাল ৫টাা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের রোবটিক প্রতিযোগিতা চলাকালে হামলাকারী পেছন দিক থেকে ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে। তাকে রাজধানীর সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।
Related News
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More



Comments are Closed