Main Menu

‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই হামলা করেছি’

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং করেছে র‍্যাব। শনিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন র‍্যাব-৯ এর সিইও লেফট্যানেন্ট কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ।

তিনি বলেন- হামলাকারী যুবককে চিকিৎসার জন্য সিলেট জালালাবাদ সেনানিবাসস্থ সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তার জ্ঞান ফিরেছে। তবে, সে তার পরিচয় ঠিকভাবে বলছে না। তার নাম সে একবার বলে শফিকুর রহমান, আরেকবার বলে ফয়জুর রহমান।

জ্ঞান ফেরার পর ওই যুবককে প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান তিনি। জিজ্ঞাসাবাদে সে হামলার কারণ হিসেবে উল্লেখ করেছে ‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তার উপর হামলা করেছি’।

Manual1 Ad Code

এদিকে শনিবার রাতেই এই যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফয়জুর রহমান। সে একটি মাদ্রাসায় পড়ালেখা করেছে। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ার কাপনে। তার পিতার নাম মাওলানা আতিকুর রহমান। তিনি সিলেটের টুকেরবাজার মহিলা মাদ্রাসার শিক্ষক। তারা বর্তমানে সিলেটের কুমারগাও এলাকার শেখ পাড়ায় একটি বাসায় থাকে।

Manual5 Ad Code

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে এই যুবক। হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করা হয়। তাকে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code