জৈন্তাপুরে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় মামলা
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ওয়াজ মাহফিলে দুপক্ষোর সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হরিপুর মাদ্রাসার শিক্ষক মো. আব্দুস সালাম বাদী হয়ে জৈন্তাপুর থানায় এ মামলাটি (নং-১৪(০২)১৮) দায়ের করেন।
জৈন্তাপুর থানা পুলিশ এ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- কেন্দ্রি ঝিঙ্গাবাড়ী গ্রামের মছুন আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম (৪০), কেন্দ্রি গ্রামের আজিজুল হকের ছেলে কবির আহমদ (৩৫) ও ১নং লক্ষ্মীপুর আমবাড়ী গ্রামের জাকির হোসেনের ছেলে মাহফুজুল ইসলাম (২৭)।
প্রসঙ্গত, গত সোমবার রাত ১১টার দিকে ওয়াজ মাহফিলে মাওলানা গাজী সোলোমান হোসাইন এর বক্তব্য প্রদানকালে সুন্নি-ওহাবি সমর্থকদের মধ্যে সংঘর্ষে হাফিজ মাওলানা মোজ্জাম্মেল হোসেন নিহত হন। পরে প্রায় অর্ধশতাধিক ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে আহত হন প্রায় শতাধিক লোক।
এ মামলার অন্য আসামীরা হলেন- জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সেনা অফিসার মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান (৫২), সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মিরন মিয়া (৫৫), মুক্তিযোদ্ধা আফতাব আলী (৫৫), ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মাওলানা গাজি সুলোমান হুসাইন (৪১), ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সভাপতি মাওলানা আবুল বাশার (৫৬), শ্রীপুর পাথর কোয়ারীর সাধারণ সম্পাদক দিলদার হোসেন (৩৫), জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শ্রীপুর পাথর কোয়ারীর সভাপতি আব্দুল আহাদ (৪৫), বাংলাবাজার জামে মসজিদের ইমাম আব্দুন নূর (৪০), হরমুজ আলী (৫৭), সুলেমান হোসেন কন্টু (৪৭), হযরত আলী (৪৩), শরিফ উদ্দিন (২৮), হেলাল আহমদ (৩০), আব্দুল কাইয়ুম (৪০), আবুল খায়ের (৩৮), মাইজুল ইসলাম (৩৩), আব্দুল কাদির (৪০), আলী আসগর (৩৩), নুরু মিয়া (৩৬), আক্তার হোসেন (৩০), হারুন মিয়া হারু (৫৫), মঈনুদ্দিন (৩২), আব্দুল জব্বার (৩৫), মের্শেদ মিয়া (২৭), ফখরুল ইসলাম (৩৫), আছাব আলী (৪০), জাহাঙ্গীর (৩০), ইউপি সদস্য আব্দুল মোতালেব (৪৮), আব্দুল আহাদ (২২), জাকির হোসেন (৪০), সুহেল আহমদ (৩৬), আব্দুল মালিক (৪০), শাহীন (৩০), রুবেল (২৮), আব্দুল আহাদ (৪০), শাহীন (২০), সাদেক (৪০), আবুল (২৫), মাহফুজ (৩০), শামীম (২৭), নজরুল ইসলাম টেইলার (৩৫), ছানা উল্লাহ (৩০), আলী আসাদ (৩০), জাহাঙ্গীর (৩৫), জাহাঙ্গীর মোল্লা (৪০), বাবুল (৩০), সাদেক (৩২), শরিফ (২৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে মাদ্রাসার পক্ষ থেকে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমানকে প্রধান আসামী করে এ মামলাটি দায়ের করা হয়। এ মামলায় ৫২ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামী করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি। বাকীদের আটকে অভিযান অব্যাহত আছে।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed