সিলেটে স্বাধীনতার মাসকে বরণ করলো মুক্তিযুদ্ধ অনুশীলন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতি বছরের মতো এবারো বর্ণিল আয়োজনে গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা ও বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অন্যদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন, বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি আল আজাদ, সম্পাদক সুরঞ্জিত বর্মণ ও সংগঠনের সদস্যবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।
এর আগে আয়োজিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আল আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি ইকবাল হোসাইন, সাংবাদিক ছামির মাহমুদ, নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবী, অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী, অধ্যাপক শহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ অনুশীলনের সম্পাদক সুরঞ্জিত বর্মণ, সদস্য মাহবুবুল আলম মিলন, শাহেনা বেগম চৌধুরী, অধ্যাপক আব্দুল জলিল, প্রধান শিক্ষক জ্যোতির্ময় পাল, সংস্কৃতিকর্মী আবু তাহের, শাহ আদনান, সিলটিভির প্রতিবেদক হেনা মমো ও লতিফুর রহমান উজ্জ্বল। পরিচালনায় ছিলেন, ধ্রæব গৌতম।
পরে সংগঠনের সদস্য সাইমূম আনজুম ইভানের পরিচালনায় মৃত্তিকায় মহাকাল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed