Main Menu

খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেটে বিএনপির লিফলেট বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- অবৈধ ফ্যাসীবাদি সরকার প্রতিহিংসা ও জিঘাংসার বশবর্তী হয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এক সাজানো কাল্পনিক মামলায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং ৭১ বছরের বয়োজ্যৈষ্ঠ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েসী সাজা প্রদান করেছে। অর্থ আত্মসাতের ভিত্তিহীন মিথ্যা অভিযোগে সম্পূর্ণ অন্যায়ভাবে পাচ বছরের কারাদন্ড দিয়ে তাঁকে নাজিম উদ্দিন রোডের পুরনো পরিত্যক্ত স্যাঁতসেঁেত জরাজীর্ণ ভবনে নির্জন কারাবাসে পাঠানো হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটিরও বেশী টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। অথচ ট্রাস্টের কোন অর্থই আত্মসাৎ হয়নি। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একখন্ড জমি ক্রয় ছাড়া বাকী এক টাকাও কোথাও খরচ করা হয়নি। বরং সেই ২ কোটি টাকা এখন সুদে আসলে ৬ কোটি টাকা হয়ে ট্রাস্টের নামেই ব্যাংকে পড়ে আছে। সুতরাং এমন একটি মামলায় তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ আওয়ামী বাকশালীদের প্রতিহিংসার রাজনীতির নগ্ন বহিঃপ্রকাশ। এর বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে, ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে বক্তারা উপরোক্ত কথা বলেন। বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে নগরীর কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট এবং বিপনী বিতানে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, একেএম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, আজির উদ্দিন চেয়ারম্যান, উপদেষ্ঠা আহমেদুর রহমান চৌধুরী মিলু, মাজহারুল ইসলাম ডালিম, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, বিএনপি নেতা এডভোকেট আনোয়ার হোসেন, জেলা দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, তাতী বিষয়ক সম্পাদক অহিদ তালুকদার, ধর্ম সম্পাদক আল মামুন খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে হাবিবুর রহমান হাবিব, এম. এ মালেক, দিদার ইবনে তাহের লস্কর, বুরহান উদ্দিন, দিলোয়ার হোসেন জয়, আব্দুল লতিফ খান, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, আজির উদ্দিন আহমদ, শামসুর রহমান শামীম, মঈনুল ইসলাম মঞ্জু, ফয়েজুর রহমান ফয়েজ, আব্দুল হান্নান, হাসান মঈনুদ্দিন, আশরাফ বাহার, জমির মেম্বার, শফিকুর রহমান টুটুল, ফখরুল আলম, আজিজুল হোসেন আজিজ, মিজানুর রহমান নেছার, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ফখরুল ইসলাম রুমেল, লিটন কুমার দাশ নান্টু, মকসুদুল করিম নোহেল, লায়েক আহমদ, এখলাছুর রহমান মুন্না, আলী আহমদ আলম, সোহেল ইবনে রাজা, মাসুম পারভেজ, সুমন আহমদ, দেলওয়ার আহমদ, সাইদুল ইসলাম হৃদয়, জাকারিয়া মুন্না, আরিফুল ইসলাম সুমন ও আশিকুর রহমান রানা প্রমুখ।

AAAA

এদিকে একই দাবীতে নগরীতে লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি। বৃহস্পতিবার দুপুরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বর্পণ পয়েন্ট সমুহ এবং বিপনী বিতানে চলমান লিফলেট বিতরণ কর্মসুচী চৌহাট্রা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সহ-সভাপতি ও সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, উপদেষ্ঠা সৈয়দ বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলার দিনার খান হাসু, সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, মাহবুব চৌধুরী, প্রচার সম্পাদক শামীম মজুমদার, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে- লল্লিক আহমদ চৌধুরী, লোকমান আহমদ, শেখ মু. ইলিয়াস আলী, রায়হান উদ্দিন মুন্না, এম. মখলিছ খান, জেবুল হোসেন ফাহিম, জিয়াউর রহমান দীপন, মওদুদুল হক মওদুদ, আব্দুস সাত্তার আমীন, আক্তার রশীদ চৌধুরী, উজ্জল রঞ্জন চন্দ, মঈনুল ইসলাম মঞ্জু, নাহিদুল ইসলাম নাহিদ, এডভোকেট শফিউল আজম শিপু, মাসুম রাজ্জাক রুমেল, মির্জা জাহেদ আহমদ, কয়েস আহমদ, নুরুল ইসলাম নুরুল, কামরান হোসেন হেলাল, এনাম আহমদ, জিএম সেলিম, আব্দুল হাসিব, রেজাউল করিম রানা, জামাল আহমদ খান, আশিকুর রহমান তারেক, আলী আকবর রাজন ও জাহেদ আহমদ প্রমুখ।
লিফলেটে বলা হয়েছে- সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই একটি ষড়যন্ত্রমুলক মামলায় তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েসী রায় প্রদান করে কারাগারে আটকে রেখেছে। জনগণ মনে করে, বিচার ব্যবস্থাকে কব্জা করে এই রায়ের মাধ্যমে শেখ হাসিনা তাঁর চরম রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছেন। তাই বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর কয়েক ঘন্টা পরেই শেখ হাসিনা উপহাস করে বলেছেন-‘তিনি আজ কোথায়’? তাঁর ছেলে বানী দেয় ‘জেলখানাই তাদের ঠিকানা’। এক সময় শেখ হাসিনার পিতাও সিরাজ শিকদারকে হত্যা করে পার্লামেন্টে দাঁিড়য়ে দাম্ভোক্তি করে বলেছিলেন- ‘কোথায় আজ সিরাজ শিকদার’? এরপরে কে কোথায় গেছে, তা দেশবাসীর জানা আছে। বাংলাদেশে রাজনীতিবিদদের নামে দুর্নীতির মামলা নতুন কিছু নয়। এসব মামলায় কে কেউ কারাগারেও গিয়েছেন। ১৯৬০ সালে দুর্নীতির মামলায় শেখ মুজিবুর রহমানেরও দুই বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছিল। বিগত তত্তাবধায়ক সরকারের আমলে বাংলাদেশের বৃহত্তম দুটি দলের নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয়েছে। দেশবাসী তাদের কাউকেই প্রত্যাখ্যান করেনি। বরং তাদের জনপ্রিয়তা বেড়েছে। যারা তাঁেদর জেলে নিয়েছিল তারাই আজ ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে এই ফরমায়েসী রায় বাতিল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।

একই দাবিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১ মার্চ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করা হয়।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের নেতৃত্বে দক্ষিণ সুরমায় প্রচারপত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান, শাহ মামুদ আলী, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ বুরহান উদ্দিন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল আলম বাহার, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজির উদ্দিন আহমদ, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কামালবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান শামীম, উপজেলা বিএনপির যুব বিষয় সম্পাদক ময়নুল ইসলাম মঞ্জু, জেলা যুবদল নেতা মকসুদুল করিম নোহেল, মোস্তাক আহমদ, দিলওয়ার হোসেন, শাহ জুনেদ, মামুন আহমদ, আশরাফ আহমদ, সাদেক আহমদ, আক্কাস আহমদ, মহিম আহমদ, বিপুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ মোঃ আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক শহীদ রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান লিটন, সদস্য মুহিব উদ্দিন, আশিক আলী, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রুমেল, ফয়জুর রহমান পীর, আব্দুল মান্নান, সোহেল ইবনে রাজা, মকসুদুল করিম মকসুদ, ফাহাদ আহমদ আবির, মাসুম পারভেজ, সুমন আহমদ, ইমন আহমদ, এনামুল হক, রাহেল আহমদ চৌধুরী, সজিব আহমদ প্রমুখ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed