শ্রীমঙ্গলে দিনে-দুপুরে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনে-দুপুরে এক সরকারী প্রকল্পের ৮ লাখ টাকা ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১টায় শ্রীমঙ্গল শহরের কোর্ট রোড এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ টায় কমলগঞ্জের ঠিকাদার প্রতিষ্ঠান আলী ট্রেডার্সের প্রতিনিধি সাইদুর রহমান শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ৮ লক্ষ টাকার একটি চেক নিয়ে সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে টাকা উত্তোলন করেন। পরে সিএনজি অটোরিক্সাযোগে আবার শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে ফিরছিলেন। সাইদুর রহমান কোর্ট রোডের সেবী ভিলা’র কাছে পৌছলে ২টি মোটর সাইকেলে থাকা ৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে উরুতে থাকা মোবাইল ফোনটি ভেঙ্গে যায়। এরপর ছিনতাইকারীরা সাইদুর রহমানের কাছে থাকা ৮ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দিনে-দুপুরে প্রকাশ্য সড়কে এমন ঘটনায় লোকজন হতভম্ব হয়ে পড়েন।
একই কায়দায় গত বছরের ১৯ নভেম্বর উপজেলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা তুলে বাড়ি ফেরার পথে প্রকাশ্য দিনের বেলায় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর কয়েক দিন আগে দিনের বেলায় একই কায়দায় শ্রীমঙ্গলে স্থানীয় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ২০ লক্ষ টাকা ছিনতাই হয়। আলোচিত এসব ঘটনায় আজ পর্যন্ত কোন টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
সাইদুর রহমান জানান, তিনি কমলগঞ্জের ব্যবসায়ী প্রতিষ্ঠান আলী ট্রেডার্স ঠিকাদারী কাজের প্রয়োজনে বেলা ১টার দিকে সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে ৮ লক্ষ টাকা তুলে শ্রীমঙ্গল উপজেলা চত্ত¡রে ফিরছিলেন। উপজেলা চত্ত¡রের কাছাকাছি এলে ২টি মোটরসাইকেলে থাকা ৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু বোঝার আগেই তাদের একজনের হাতে থাকা একটি ধারালো চাপাতি দিয়ে আমার কোমড়ে আঘাত করে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে মটরসাইকেল যোগে পালিয়ে যায়। তিনি বলেন ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা ১ হাজার নোটের ৮টি বান্ডিলে থাকা ৮ লক্ষ টাকা নিয়ে গেছে।
শাহীন মিয়া নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ভরা দুপুরে সড়কে অনেক মানুষ আর যান বাহন চলাচল করছে। এরই মাঝে দুটি মটরসাইকেলে থাকা ৪/৫জন ছিনতাইকারী সিএনজিতে বসা লোকটিকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে দ্রত পালিয়ে যায়। প্রকাশ্য দিনের বেলা এই ঘটনায় এলাকার লোকজন হতভম্ব হয়ে পড়েন।
শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।
থানায় অভিযোগ করার বিষয়ে জানতে ফোন করা হলে ছিনতাই’র শিকার সাইদুর রহমানের ফোন বন্ধ পাওয়া যায়। পরে কমলগঞ্জস্থ আলী ট্রেডার্সের সত্ত¡াধীকারী সফিকুর রহমান বলেন, এখনও অভিযোগ করা হয়নি, অভিযোগ করার বিষয়ে চিন্তা ভাবনা চলছে- এরপর তিনি ফোনের সুইচড বন্ধ করে দেন।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলাম বলেন, ঠিকাদারের প্রতিনিধি সাইদুর রহমান ‘জমি আছে ঘর নাই’ নামে সরকারী প্রকল্প কাজের বিল বাবদ ৮ লক্ষ টাকার একটি চেক পিএ অফিস থেকে নিয়ে সোনালী ব্যাংক থেকে ক্যাশ করে আবার শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে আসছিলেন। উপজেলা চত্ত¡রের কাছাকাছি আসার পর ছিনতাইকারীরা কুপিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভুগি মামলা করতেও ভয় পাচ্ছেন বলে তিনি জানান। তবে তিনি বলেন, ওসি কেএম নজরুল তাকে জানিয়েছেন, সেখানকার একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর উপজেলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা তুলে বাড়ি ফেরার পথে প্রকাশ্য দিনের বেলায় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর কয়েক দিন আগে দিনের বেলায় একই কায়দায় শ্রীমঙ্গলে স্থানীয় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ২০ লক্ষ টাকা ছিনতাই হয়। আলোচিত এসব ঘটনায় আজ পর্যন্ত কোন টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
Related News
মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রী’র
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির বাউন্ডারী দেয়াল না করায় হামলা, মারধোর ও লুটপাটেরRead More
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More



Comments are Closed