Main Menu

রাবিতে শেষ হলো আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা

উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষ হয়েছে। ২৮ ফেব্রয়ারী বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে পুরষ্কার প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

প্রতিযোগিতার পুরুষ গ্রপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও মহিলা গ্রæপে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উভয় গ্রæপের রানার আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার ৩৩টি ইভেন্টে অংশ নেয়া দুইশতাধিক প্রতিযোগীর মধ্যে মহিলা গ্রæপে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন রাবির শিরিন আক্তার ও পুরুষ গ্রæপে যবিপবির ইব্রাহিম। শিরিন আক্তার এ আসরেও দ্রæততম মানবী হয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমূখ।

Share





Related News

Comments are Closed