Main Menu

১ মার্চ সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে আগামী বৃহস্পতিবার (১ মার্চ) লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (২৭ ফেব্রয়ারি) বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি’র বক্তব্য সম্বলিত লিফলেট স্থানীয় নেতাদের নেতৃত্বে প্রতিটি জেলায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই বন্দি আছেন।

এ মামলায় গত ২২ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদেশে জানান, বিচারিক আদালতের নথি পেলেই খালেদা জিয়ার মামলার আদেশ দেয়া হবে।

Share





Related News

Comments are Closed