জৈন্তাপুরে সংঘর্ষে ৪৭টি ক্ষতিগ্রস্ত বাড়ি চিহ্নিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে হরিপুর মাদরাসার শিক্ষকের উপর হামলা ও এক মাদরাসা ছাত্রকে হত্যার জের ধরে সৃষ্ট অগ্নিকান্ডে ৪টি গ্রামের ৪৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসব বাড়ি চিহ্নিত করা হয়। এর মধ্যে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এখলাছুর রহমানের বাড়িও রয়েছে। এছাড়া সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত ৪৭টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এছাড়াও প্রদান করা হয়েছে কম্বলসহ অন্যান্য পরিধেয় বস্ত্র।
এর আগে সকালে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার এবং পুলিশ সুপার মনিরুজ্জামান ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শণ করেন। তারা ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন এবং তাদেরকে ধৈর্য্য ধারণের আশ্বাস দেন।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed