Main Menu

জৈন্তাপুরে ছাত্র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে ‘ভন্ড’ সন্ত্রাসীদের হাতে আলেম-উলামা ও নিরীহ মাদরাসার ছাত্রদের নির্যাতন এবং হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের গ্রেফতারের দাবীতে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের আহবানে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর তেলিহাওরস্থ মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি সমাবেশে মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘হরিপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম জৈন্তাপুরীকে ভন্ড বেদাতীরা প্রতারণামূলক দাওয়াত দিয়ে আক্রমণ করে হিং¯্র আচরণ করেছে। তাদের আক্রমণে শিক্ষককে আহত ও ছাত্রকে শাহাদত করেছে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরিস্থিতি ভয়াবহ হবে। বক্তারা বলেন, কওমী আলেম উলামা শান্তিপ্রিয় তাদের অশান্ত করলে দেশবাসী তা বরদাশত করবেনা। ’
জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসার পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা এমরান আলম, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা ফাহাদ আমান, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা মুজাহিদ হাসান, মাওলানা আব্দুল আউয়াল হাসান, ছাত্রনেতা তারিক বিন হাবিব, নূর আহমদ সুমন, মাহদী হাসান জামাল, জি.এস ইকরামুল হক জুনাঈদ, মনছুর আহমদ, মাহফুজ মাহি, ফরিদ উদ্দিন, মিজানুর রহমান, শাহ মিছবাহ, আবু আনাছ, আব্দুল মালেক কয়েছ প্রমুখ।

Share





Related News

Comments are Closed