Main Menu

গলাচিপায় বিদ্যুৎস্পৃস্টে অটোচালকের মৃত্যু

সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) থেকে: গলাচিপায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে আরিফ মোল্লা (২১) নামের এক যুবক বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে গলাচিপা পৌরসভার ১নং ওয়ার্ডে ফেরিঘাট সংলগ্ন একশো ব্যারাকে।
সূত্র জানায়, আরিফ মোল্লা ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবনযাপন করত। প্রতিদিনের ন্যায় শুক্রবার দুপুরেও আরিফ মোল্লা অটোরিকশার ব্যাটারিতে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের রুহুল মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে আরিফ মোল্লা গলাচিপা পৌরসভার ১নং ওয়ার্ডে বসবাস করত। মাস খানেক আগে সে বিয়ে করেছে বলে জানা যায়।
গলাচিপা থানার সেকেন্ড অফিসার মোঃ জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed