বিএনপির আবেদন ফরম সংগ্রহের নির্দেশনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে আবেদন ফরম প্রেরণ করা হয়েছে। আবেদন ফরম শনিবার সকাল ১০ টা থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে সংগ্রহ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আবেদন ফরম রবিবার রাত ৮টার মধ্যেই ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে জমা করতে হবে। এ সময়ের পর আবেদন গ্রহণ করা হবেনা।
শুক্রবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ উপরোক্ত নির্দেশনা প্রদান করেছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed