শাহ্জালালে মশা আটকে দিল বিমান
বৈশাখী নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার কারণে প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অসংখ্য মশা ঢুকে পড়ে। এসময় ভেতরের যাত্রীরা চেঁচামেচি এবং হট্টোগোল শুরু করেন। বিমানটির পাইলট কোন উপায় না পেয়ে চলন্ত বিমানকে পুনরায় রানওয়েতে নামিয়ে আনেন। পরে এক ঘণ্টা ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ মশা নিধন করেন।
শাহ্জালাল বিমানবন্দরে মশা নিয়ে যাত্রীদের ভোগান্তি নতুন নয়। তবে এও সত্যি বিশ্বের ইতিহাসে মশার জন্য বিমান থামানোর নজির নেই।
শাহ্জালাল বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তারা জানান, ‘আমরা অনেক চেষ্টা করি যাত্রীদের যথার্থ সেবা দেয়ার জন্য। কিন্তু আমাদের মশার কাছে হার মানতে হয়।’
শাহজালাল বিমানবন্দরে মশার উৎপাত নতুন নয়। ফ্লাইটে ওঠার পর যাত্রীরা মশার কামড়ে বিরক্তি প্রকাশ করছেন। বিদেশিরা হচ্ছেন অবাক। বিমানবন্দরের ভেতরে-বাইরে তো কথাই নেই। লাগেজ বেল্টেও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির সঙ্গে যোগ হয়েছে মশার কামড়। কিন্তু এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের কার্যত কোনো প্রদক্ষেপই চোখে পড়ার মতো নয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed