গর্ভ-ভাড়া করে জাপানী ধনকুবেরের ১৬ সন্তান
বৈশাখী নিউজ ডেস্ক : নারীর গর্ভ ভাড়া করে কমপক্ষে ১৬ সন্তানের জন্ম দিয়েছেন এক জাপানি পুরুষ। মুৎসুতোকি শিগেতা নামে ২৮ বছরের ওই ব্যক্তি জাপানের এক ধনী শিল্পোদ্যোক্তার ছেলে।
২০১৪ সালে শিগেতা জানান, থাইল্যান্ডে বিভিন্ন নারীর গর্ভ ভাড়া করে কমপক্ষে ১৬ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
এর পর তাকে নিয়ে শুরু হয় বিতর্ক। থাইল্যান্ডে একটি মামলাও হয়। ‘বেবি-ফ্যাক্টরি’ নামে পরিচিত ওই মামলার পর দেশটিতে বিদেশীদের জন্য গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্মদানের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
তবে ব্যাংককের একটি আদালত সম্প্রতি শিগেতার পিতৃত্বের অধিকারে স্বীকৃতি দিয়েছে।
এদিকে ইন্টারপোল মানব-পাচারের অভিযোগে শিগেতার বিরুদ্ধে তদন্ত শুরু করে। ব্যাংককে তার ফ্ল্যাটে তল্লাশিও চালানো হয়। সেখানে গর্ভ-ভাড়ার মাধ্যমে জন্মানো ৯টি শিশু, কয়েকজন ধাত্রী এবং এক গর্ভ ভাড়াদানকারীকে অন্ত:সত্বা অবস্থায় পাওয়া যায়। সূত্র: বিবিসি
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed