Main Menu

যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মতলিব আর নেই

বিয়ানীবাজার প্রতিনিধি: যুক্তরাজ্যের পরিচিতমুখ, বিশিষ্ট কমিউনিটি নেতা, সিলেটের বিয়ানীবাজার উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উপদেষ্টা, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মতলিব আর নেই। বুধবার (২১ফেব্রুয়ারি) ভোর ৬টায় বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামের নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্যটি জানিয়েছেন।

মরহুমের জানাজার নামাজ বুধবার বিকেল ৫টায়য় পুরুষপাল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি আব্দুল মতলিব সস্ত্রীক বাংলাদেশে আসেন।

এদিকে যুক্তরাজ্যের কমিউনিটি নেতা আব্দুল মতলিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খাঁন, পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, যুক্তরাজ্য আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আশেক আহমদ আসুক, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, বিয়ানীবাজার বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাসিব মনিয়া, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মামুন রশিদ, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর খান,সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ, কোষাধ্যক্ষ কয়েছ আহমদসহ আরো অনেকে।

পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed