সিলেটে সড়ক দূর্ঘটনায় ছাত্রদলনেতা আশরাফ নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
সিলেট জেলা ছাত্রদল নেতা আবদুল কাইয়ূম জানান, মঙ্গলবার রাতে জগন্নাথপুরস্থ নিজ বাড়ি থেকে প্রাইভেট কার যোগে সিলেট ফিরছিলেন আশরাফ তালুকদার। তিনি নিজে প্রাইভেট কার চালিয়ে আসছিলেন। জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি এলাকায় আসার পর তার প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন আশরাফ। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে প্রাইভেট কার কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তা জানাতে পারেননি কাইয়ূম।
চার ভাই ও দুই বোনের মধ্যে আশরাফ তালুকদার পঞ্চম। তার ভাই বোন সবাই যুক্তরাজ্য প্রবাসী। তাই প্রবাসী স্বজনরা আসার পর আশরাফের জানাজার নামাজের সময় ঠিক করা হবে বলে জানান ছাত্রদল নেতা কাইয়ূম।
বর্তমানে তার মরদেহ ওসমানী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানা গেছে।
তার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed