সিলেটে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউপির টিলাগাঁওয়ে লিজা আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রামের আখলিছ মিয়ার বাড়ির পেছনে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লিজা আক্তার ওই গ্রামের জুয়েল আহমদের মেয়ে।
জানা যায়, কোনো একটি বিষয় নিয়ে মা-বাবার সাথে অভিমান করে গতকাল সোমবার ঘর থেকে বেরিয়ে যায় লিজা। ওইদিন রাতে বাড়ি ফিরেনি। তার অভিভাবকরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। আজ মঙ্গলবার সকালে আখলিছ মিয়ার বাড়ির পেছনে একটি গাছের সাথে লিজার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
লিজার এমন মৃত্যু এলাকায় রহস্যের সৃষ্টি করেছে। দেখা দিয়েছে নানা প্রশ্ন।
এ ব্যাপারে বিমানবন্দর থানার এসআই মুজিবুর রহমান জানান, লিজা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য আমরা লাশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন পাওয়া গেলে বুঝা যাবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed