আগামীতে এসএসসি পরীক্ষা নতুন পদ্ধতিতে
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছর থেকে নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
তবে নতুন পদ্ধতি কি হবে তা এখনও ঠিক হয়নি বলে জানান শিক্ষাসচিব। প্রশ্নব্যাংক তৈরি, প্রশ্নপত্র না ছাপিয়ে পরীক্ষা নেয়াসহ নানা পদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এমসিকিউ বন্ধে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে শিক্ষা সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেবে শিক্ষামন্ত্রণালয়।
এছাড়া, দুই এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এই পরীক্ষাতেও প্রশ্নফাঁস ঠেকাতে পদক্ষেপ নেয়ার কথা জানান শিক্ষা সচিব।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বলেন, ‘আমরা আশা করছি আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা নতুন পদ্ধতি এবং নতুন প্রশ্নে নিতে পারব। সভায় উপস্থিত সবাই প্রশ্নব্যাংক তৈরির বিষয়ে একমত হয়েছেন।’
পরীক্ষায় এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব সোহরাব হোসাইন বলেন, ‘শিক্ষামন্ত্রী ব্যক্তিগতভাবে আগে থেকেই এমসিকিউ বন্ধের বিষয়ে বলে আসছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে বলার পর এটা এখন একটা প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ করা হবে।’
সচিব বলেন, ‘চলতি বছর এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এ জরুরি সভা ডাকা হয়।’ সভায় আগামী দুই এপ্রিল থেকে শুরু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কীভাবে প্রশ্নপত্র ফাঁস রোধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সোহরাব হোসাইন বলেন, ‘যেহেতু আগামী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নতুন পদ্ধতিতে নেওয়ার সুযোগ নেই। তাই কীভাবে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র যে কোনো জায়গায়, যে কারো হাতে পেলে তাকে আইনের আওতায় আনা হবে।’
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed