অনাথ ও অটিস্টিক শিশুরা আঁকলো এক কিলোমিটার আল্পনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান একুশে ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের বাগবাড়ি সমাজকল্যাণ কমপ্লেক্সের ভেতরে প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা জুড়ে আল্পনা আঁকলো অনাথ ও অটিস্টিক শিশুরা।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের ব্যক্তিগত আর্থিক সহায়তায় সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের ইনক্লুসিভ স্কুলে অধ্যয়নরত ৪০ জন অনাথ ছাত্র এবং সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের ১০ জনসহ মোট ৫০ জন ছাত্র এ আল্পনা আঁকায় অংশ নেয়। আল্পনা আঁকার সার্বিক দিক নির্দেশনায় ছিলেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের সদস্য সচিব তুলিশিল্পী ইসমাইল গনি হিমন।
মঙ্গলবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এসময় তিনি আল্পনা আঁকা পুরো রাস্তাটি ঘুরে দেখেন এবং আল্পনা আঁকার সাথে জড়িত অনাথ ও অটিস্টিক শিশুদের সাথে কুশল বিনিময় করেন। তিনি আল্পনা অঙ্কনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগী সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদৌস আক্তার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিেেলট অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ প্রমূখ।
Related News
অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসকের ছাড়পত্র না থাকায় আগেরদিন ওসমানী বিমানবন্দর থেকে ফিরে আসা সিলেটের সেইRead More
সিলেটে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতলRead More



Comments are Closed