সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মুক্তিকামী জনতার আশা আকাঙ্খার শেষ ভরসাস্থল। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মাইনাস করে এদেশে আর কোন প্রহসনের ভোটারবিহীন নির্বাচন হতে দেয়া হবেনা। দেশে একদলীয় বাকশাল কায়েম করতেই অবৈধ ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী রায়ে সাজা প্রদান করেছে। এর মাধ্যমে বিচারবিভাগের সরকারের নগ্ন হস্থক্ষেপের বহিঃপ্রকাশ ঘটেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে অবৈধ সরকার যদি দুর্বলতা মনে করে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাকশালীদের কোন ফাদে পা না দিয়ে দেশব্যাপী বিএনপির চলমান শান্তিপুর্ণ আন্দোলনে জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখে অবৈধ দখলদারদের পায়ের নিচের মাটি সরে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোন ষড়যন্ত্র হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। সময় থাকতে সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে তাদেরকে ইতিহাসের নির্মম ও ন্যাক্কারজনক পরিনতি বরনের জন্য প্রস্তুত থাকতে হবে।
মঙ্গলবার বিকেলে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় অন্যায় সাজা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট নগরীর রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা ও মহানগর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আলহাজ্ব এম এ হক।
বিএনপি নেতা শাহ মো: এহিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন, সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা উপদেষ্ঠা আফরোজ মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দীকি, এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কাউন্সিলার সালেহা কবির শেপী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী ও জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান সহ সকল ‘রাজবন্দিদের’ মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর বন্দবাজার পয়েন্ট থেকে বিক্ষোভ শুরু করে রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে যোগদান করে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের প্রথম সহ-সভাপতি ও জেলা বিএনপি’র অন্যতম সদস্য চৌধুরী মোহাম্মদ সুহেল, জাসাস সিলেট জেলা শাখার সহ সভাপতি আব্দুল করিম চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন সাজ্জাদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য শহিদুজ্জামান সুমন, আফজাল খান পাপলু, মহানগর ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশ, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্য রাকিবুল হাসান হারুন, আশরাফুল তালুকদার, তাজুল ইসলাম তাজ, সাজিদুল ইসলাম সাজু, মান্নান আহমেদ ইমন, আমিনুর রশীদ, তরিকুল ইসলাম নয়ন, আবু সাইদ মোহাম্মদ সাকিব, সাইদুল ইসলাম রাসেল, আবু তাহিদ, জয়নাল আবেদীন রাহেল, প্রিন্স খান, রবিউল আওয়াল সিবলু, পারভেজ আহমদ, মঈনুল ইসলাম, হাসান আহমেদ সুহেল, পারভেজ আহমদ আলম, শেখ জহিরুল ইসলাম জুয়েল, রাসেদ চৌধুরী, খালেদ মাহমুদ সাইফুল্লাহ, গোলাম ফরহাদ, শাহরিয়ার আহমদ সুমন, মাহদী হক, শাহ মাহফুজ, মিহির চিং, জিহাদ খান শাকিল, ফাহিম আহমেদ, ইবনে মালিক সানি, জুবায়ের আহমদ, রাহেল খান লিঠন, মাহী চৌধুরী প্রমুখ।
এদিকে, একই দাবিতে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর তালতলা পয়েন্ট থেকে বিক্ষোভ শুরু হয়ে রেজিস্ট্রারি মাঠের সামনে গিয়ে শেষ হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed