কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে নির্মিত শহীদ মিনার উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রয়ারি) বেলা ২টায় ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শহীদ মিনারের নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করেন শহীদ মিনারের ব্যয় প্রদানকারী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিষ্টার (মেডিসিন) ডা: আবু সালেহ মো: সায়েম।
বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক লক্ষী নারায়ন পাশীর সঞ্চালনায় শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: আবু সালেহ মো: সায়েম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাব্বির এলাহী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল বক্স, ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবুল আহমদ, টিলাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি জুলফিকার আহমদ ও বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ূম।
বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিষ্টার (মেডিসিন) ডা: আবু সালেহ মো: সায়েমের পরিবার থেকে লক্ষাধিক টাকা ব্যয়ে এ শহীদ মিনার নির্মিত হয়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed