Main Menu

শ্রীমঙ্গলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত-১০

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইট ভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার বিকালে ঢাক-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার শাহাজি বাজার এলাকার সকিনা সি এন জি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাস ও ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিহত একজন নিশ্চিত হওয়া গেলেও পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন দুর্ঘটনার পর আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুটি বাহনই বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর উভয় গাড়ি মহাসড়কের মধ্যে অবস্থান করে। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। থানা-পুলিশ এসে সড়ক যানজট মুক্ত করে।

Share





Related News

Comments are Closed