সাবেক সাংসদ আব্দুর রব চৌধুরী আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক : সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ, প্রাক্তন সংসদ সদস্য আব্দুর রব চৌধুরী আর নেই।
রোববার সকাল ৯টায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর গুলশানে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গন ও বাদ আসর গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
আব্দুর রব চৌধুরীর মৃত্যুতে বেসরকারী সংস্থা ডর্প এর প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান, রামগতি উপজেলা সমিতি, ঢাকা-এর সভাপতি-মো. মেশকাত উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক-মো. নাজিম উদ্দিন ও ট্রেজারার মো. নজরুল ইসলাম, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed