১২৭ ইউপি ও ৯ পৌরসভার তফসিল ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১২৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয়টি পৌরসভার নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন হবে আগামী ২৯ মার্চ। মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিভিন্ন কারণে পদ শূন্য হওয়ায় এসব ইউপি ও পৌরসভায় সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
কমিশনের বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, ১২৭টি ইউপি ও নয়টি পৌরসভায় ভোট নেওয়া হবে ২৯ মার্চ। নয়টি পৌরসভার মধ্যে চারটিতে সাধারণ নির্বাচন ও পাঁচটিতে উপনির্বাচন হবে। এ ছাড়া ১২৭টি ইউপির মধ্যে ৩৪টিতে সাধারণ ও ৯৩টিতে উপনির্বাচন হবে।
তফসিল অনুসারে, এই নির্বাচনে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১ মার্চ। মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ও ৫ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed