গলাচিপায় ককটেল পিস্তলসহ ৩ ডাকাত আটক
সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) থেকে: পটুয়াখালীর গলাচিপায় স্বর্নের দোকানে ডাকাতির চেস্টাকালে ১২টি তাজা ককটেল, ১টি পিস্তল, ১টি মটরসাইকেলসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ ও জনতা। গতকাল শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের ছুরিঘাতে গুরুতর আহত হয়েছে মা স্বর্ণ শিল্পালয়ের প্রোপ্রাইটর নির্মল কর্মকার। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ স্বর্ণকার পট্টি ঘিরে ফেললে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিন সদস্য আটক হয়। আটককৃত ডাকাতরা জনরোষে পড়লে দ্রুত থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে ডাকাতি হওয়া মালামাল ও ডাকাতি সংঘটিত করার জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মা স্বর্ন শিল্পালয়ে ডাকাতির চেষ্টা চালায় ডাকাতরা। এসময় ডাকাতের ছুরির আঘাতে মা স্বর্ন শিল্পালয়ের প্রোপ্রাইটর নির্মল কর্মকার গুরুত্বর আহত হয়। এসময় ডাকাতদের ধরতে গেলে উজ্জল বনিক, চন্দন বনিক, মতি কর্মকার, কমল কর্মকার, সুমন কর্মকার, সজল কর্মকার ও শুভ কর্মকার আহত হয়। এদের মধ্যে সজল কর্মকারের মুখমন্ডলে এসিড লেগে আহত হয়। বাকিরা ককটেল বিষ্ফোরণে আহত হয়। তাদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কি পরিমাণ স্বর্ণ বা টাকা লুট হয়েছে তা এখনো পুলিশ বা দায়িত্বশীল কোন সংস্থার কাছ থেকে জানা যায়নি।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed