Main Menu

আজ মিলবে শেষ টি২০ ম্যাচের টিকেট

বৈশাখী নিউজ ডেস্কঃ আগামীকাল রোববার টি২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। সিলেটে দর্শকদের মাঝে এই নিয়ে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। যারা ম্যাচের টিকেট অনলাইনে সংগ্রহ করতে পারেননি তারা আজ শনিবার দুপুর ১২টা থেকে সিলেট বিভাগীয় স্টেডিয়াম থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।

সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট ভেন্যুর গণমাধ্যমের দায়িত্বে থাকা ফরহাদ কোরেশী বিষয়টি নিশ্চিত করেছেন।

ছয় হাজার টিকেট বিক্রির জন্য রাখা হবে জানিয়ে তিনি বলেন, ‘সব ক্যাটাগরির টিকেটই এখানে পাবেন দর্শকরা’

Share





Related News

Comments are Closed