Main Menu

সিলেটের মাঠে টাইগারদের অভিষেক রোববার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: এই প্রথমবারের মত সিলেটের মাটিতে খেলতে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। এই খেলার মধ্য দিয়ে এই প্রথমবারের মত দুটি টেষ্ট খেলুড়ে দেশের তথা বাংলাদেশ ও শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। আগামী ১৮ ফেব্রয়ারি রবিবার বিকাল ৫টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা। এলক্ষ্যে সকল প্রস্তুতিও ইতোধ্যে সম্পন্ন হয়েছে।
এসব তথ্য জানিয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা ক্রিড়া সংস্থার হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ।
তিনি বলেন- এই খেলার মধ্য দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি তার পূর্ণতা পেতে যাচ্ছে। এই আনন্দঘন দিনটির সাক্ষী হয়ে থাকবেন সমগ্র সিলেটবাসী। এদিনটি আসার পেছনে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি সমগ্র সিলেটবাসী পূর্ণ দাবীদার।
দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন- বাংলাদেশ ও শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় টি-২০ ক্রিকেট ম্যাচটি উপভোগের লক্ষ্যে ম্যাচের টিকিট ১৬ ফেব্রয়ারি হতে সহজ ডট কম এর মাধ্যমে পাওয়া যাবে। টিকিটের মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড এক হাজার টাকা, ক্লাব হাউস তিনশত টাকা, ইস্টার্ণ গ্যালারী একশত টাকা, গ্রীণ গ্যালারী একশত পঞ্চাশ টাকা ও ওয়েষ্টার্ন গ্যালারী একশত পঞ্চাশ টাকা।
এছাড়া নিন্মবর্ণিত সামগ্রীসমূহ নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না- দিয়াশলাই, সিগারেট, লাইটার, মোবাইল হেড ফোন, মোবাইল চার্জার, মোবাইল পাওয়ার ব্যাংক, পানির বোতল, ক্যামেরা, ছুরী, নখ কাটার যন্ত্র, প্রসাধনী সামগ্রী, আতশবাজি, ফটকা ইত্যাদি।
লিখিত বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল আরো বলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, সিলেটের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ, ক্লাব কর্মকর্তাবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশন, র‌্যাব প্রশাসন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-সিলেট, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি-সিলেট ইউনিট, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সিলেটের সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহ, জেলা তথ্য অফিস, সিলেটের সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সিলেট ক্যাবল সিষ্টেমস (এসসিএস) প্রাইভেট লিমিটেড, সিলেটের সম্মানিত রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, সিলেট ক্রীড়াঙ্গনের সম্মানিত ব্যাক্তিবর্গ ও সুশৃংখল দর্শকবৃন্দসহ যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অতীতে সিলেটে অনুষ্ঠিত স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলাধূলা সুসম্পন্নের ক্ষেত্রে সহযোগিতা করেছেন-তাঁদের সকলের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট এর পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সকলের সর্বাত্মক সহযোগিতায় ইতিপূর্বে অনুষ্ঠিত স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলাধূলাসমূহ সুসম্পন্ন হওয়ায় এরই ধারাবাহিকতায় আগামী ১৮ ফেব্রয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ ও শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় টি-২০ ক্রিকেট ম্যাচটি সুসম্পন্ন করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি হেলাল উদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সৈয়দ তকরিমুল হাদী কাবী, সুমাত নুরী চৌধুরী জুয়েল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক প্রমুখ।

Share





Related News

Comments are Closed