সিলেটে ম্যাচের টিকেট পাওয়া যাবে অনলাইনে
স্পোর্টস ডেস্ক : সিলেটর মাটিতে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় দলের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচ দিয়ে সবুজে ঘেরা, নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের অভিষেক ম্যাচ খেলবে তামিম-মুস্তাফিজরা। আগামি ১৮ ফেব্রুয়ারি রোববার শ্রীলঙ্কার ও বাংলাদেশের টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল অনলাইনে টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এবার টিকিট অনলাইনেই বিক্রি করা হবে। স্টেডিয়ামের বুথে বা ব্যাংকে বিক্রি করা হবে না।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল সূত্রও জানিয়েছে, টি-২০ ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করার কথা।
একটি সূত্র জানিয়েছে, ম্যাচের আগের দিন বা ম্যাচের দিন জেলা স্টেডিয়ামে কিছু টিকিট বিক্রি করা হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বিপিএলের টিকিট বিক্রির সময়ে জেলা স্টেডিয়ামের টিকিট ‘বঞ্চিত’ দর্শকদের ভাঙচুরের প্রেক্ষিতে এবার টিকিট বিক্রির বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, আগামি ১৬ ফেব্রুয়ারি থেকে অনলাইনে টিকিট বিক্রি করা হবে। অনলাইন থেকেই টিকিট কিনতে হবে দর্শকদের।
লঙ্কানদের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজের টিকিট অনলাইনে বিক্রি করছে সহজডটকম। শুক্রবার থেকে প্রতিষ্ঠানটি সিলেটের ম্যাচের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করবে। সিলেটের দর্শকদের তাই এবার টিকিট কিনতে হবে https://www.shohoz.com/events/tri-nations-odi-series-2018 ওয়েবসাইট থেকে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed