Main Menu

সাংবাদিকদের নিয়ে এফআইভিডিবি’র সেনসিটিজেশন ওয়ার্কশপ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভিজুয়াল কমিউনিকেশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব এ এস এম মারুফ কবির বলেছেন, সঠিক তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে অবৈধ অভিবাসন মোকাবেলা করতে হবে। সরকারের পাশাপাশি সমাজ সচেতনতা বৃদ্ধি করে সকলের সম্মিলিত প্রয়াসের ফলেই নিরাপদ অভিবাসন নীতির সুফল তৃণমূল পর্যায়ে পৌছে দেওয়া সম্ভব। তিনি এ ব্যাপারে প্রত্যন্ত অঞ্চলে কাজ করা সাংবাদিকদের আরো জোরালোভাবে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, শ্রমিক পাচারকারি সম্পর্কে সম্যক ধারণা রেখে সংবাদ পরিবেশন করা হলে গ্রামের সহজ সরল মানুষগুলো এদের খপ্প্র থেকে রক্ষা পাবে এবং জনসচেতনতা বৃদ্ধি পাবে। তিনি বিদেশ যাত্রীদের ‘বিএমইটি’ ও ‘ডেমো’ অফিস থেকে চাকুরী সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান পরামর্শ প্রদান করেন।
১৪ ফেব্রæয়ারী বুধবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র আয়োজনে “রোল অফ মিডিয়া টু প্রেভেন্ট ইরেগুলার মাইগ্রেশন এন্ড প্রমোট সেইফ মাইগ্রেশন” জোন-বিতে সেনসিটিজেশন ওয়ার্কশপে প্রশিক্ষণ প্রদানকালে এ কথা বলেন।
প্রজেকটরের মাধ্যমে প্রায় ৪০ মিনিটব্যাপী এই ওয়ার্কশপের মাধ্যমে নিরাপদ অভিবাসনের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি এর প্রতিবন্ধকতা মোকাবেলায় করনীয় পদ্ধতিও তুলে ধরা হয়।
কর্মশালায় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৫০ জন সংবাদকর্মী যোগদান করেন। এ সময় এফআইভিডিবি’র কর্মকর্তাদের মধ্যে সমন্বয়কারী উজ্জলা ক্লারা, সাবিকুন নাহার ও শাহেল আহমদ উপস্থিত ছিলেন।
কর্মশালার শেষ পর্যায়ে সিলেট দিগন্ত থিয়েটারের পরিবেশনায় ও আবু বকর আল আমিনের নির্দেশনায় বিশেষ নাটক “ বাহাদুর এখন দেশে” পরিবেশিত হয়। নাটিকাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, আবু বকর আল আমিন, নাজমুল হোসেন ইমন, অলি রহমান, বুরহান সুমন, দেবী রাজলক্ষী, আমেনা আক্তার, আবুল হাসনাত, কামরুন নাহার আনসারী,মাহমুদুস সামাদ মারুফ ও নাবিদ চৌধুরী প্রমুখ।

Share





Related News

Comments are Closed