Main Menu

গলাচিপায় কৃষকের হাতে ধরা পড়লো দূর্লভ প্রানী

সজিব খান, পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে দূর্লভ এক প্রানীর সন্ধান পাওয়া গেছে। জেলার গলাচিপা উপজপলার আমখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজশুহরী গ্রামের কৃষক সোরাব হোসেন জোমাদ্দারের বাড়িতে একটি দূর্লভ প্রানী ধরা পড়েছে।
সরেজমিনে কৃষকের কাছ থেকে জানা যায়, গত ১০ জানুয়ারি শনিবার সকাল ৭টার দিকে তিনি তার গৃহপালিত হাসঁ মুরগী বিচরনের সময় প্রানীটি শিকার করতে এসে হাসঁ মুরগীর উপর ঝাপিয়ে পরলে লাঠি দিয়ে আঘাত করার পর ধরা পরে দূর্লভ প্রানীটি। তিনি আরো বলেন, প্রানীটি দেখতে অনেকটাই শিয়ালের মতো, কেউ কেউ ডোরা কাটা ও মোটা লেজ থাকায় চিতা বাঘ নামেও গ্রামের মানুষ ডাকে, তবে এর প্রকৃত নাম জানা নেই আমার। দূর্লভ প্রানীটির খবর ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে কৃষক জোমাদ্দারের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছে।
এব্যাপারে ১১ জানুয়ারি বিকালে গলাচিপা বন কর্মকর্তা মোঃ শাহ্ আলম এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি তার কর্মস্থলে ছিলেন না বলে প্রতিবেদককে জানান। অন্যদিকে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে বলেই বন্য প্রানীটি কৃষক পরিবার পুনরায় বনে মুক্ত পরিবেশে ফিরিয়ে দিয়েছেন বলে জানা যায়।

Share





Related News

Comments are Closed