Main Menu

বিশ্বনাথে ১৮দিনেও গ্রেফতার হয়নি স্ত্রী হত্যাকারী স্বামী

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে স্ত্রী হত্যাকারী স্বামী হেলাল মিয়াকে ১৮ দিনেও গ্রেফতার এবং হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। হত্যাকান্ডের পর থেকেই পলাতক রয়েছে হেলাল মিয়া। তবে পুলিশ বলছে, স্ত্রী হত্যাকারী হেলাল মিয়াকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কি কারণে স্ত্রী লুবনার গলায় ধারালো অস্ত্র চালিয়েছে হেলাল- তা এখনও জানা যায়নি। ঘটনার তিন দিনের মাথায় লুবনার বড় ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, স্ত্রী হত্যাকারী হেলাল মিয়াকে গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে। হেলালকে গ্রেফতার করলেই খুনের রহস্য জানা যাবে।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বিকেলে স্ত্রী লুবনা বেগমকে গলা কেটে খুন করেন তার স্বামী হেলাল মিয়া। লুবনা উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে। প্রায় ১০ বছর পূর্বে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আল-আমিন (৯) ও নাজিফা বেগম (৩) নামে তাদের দু’সন্তান রয়েছে।

Share





Related News

Comments are Closed