পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে কোনো উদ্যোগ কাজে না আসায় এবার পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এ ব্যাপারে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রের ভেতরে এবং কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনসহ পাওয়া গেলেই গ্রেপ্তার করা হবে। পরীক্ষা সংশ্লিষ্টদের এ নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কোনো পরীক্ষার্থী যদি কেন্দ্রে প্রবেশ না করে তবে তাকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে গতকাল রবিবার এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মাউশি), সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক (ডিসি) এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এই নির্দেশ পাঠানো হয়েছে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed